শারীরিক প্রতিবন্ধী এক ব্যাক্তির পচা গলা দেহ উদ্ধার - The News Lion

শারীরিক প্রতিবন্ধী এক ব্যাক্তির পচা গলা দেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;  মঙ্গলবার শারীরিক প্রতিবন্ধী এক ব্যাক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার করল দেগঙ্গা থানার পুলিশ।দেগঙ্গার হরেকৃষ্ণ কোঙ্গার কলোনির ঘরের ভিতর থেকেই ঐ ব্যাক্তির ঝুলন্ত  দেহ উদ্ধার করেছে পুলিশ। করোনা পরিস্থিতিতে কাজ হারিয়ে মানসিক অবসাদ থেকেই শারীরিক প্রতিবন্ধী ঐ ব্যাক্তি আত্মঘাতী হয়েছেন বলেই স্থানীয়দের অনুমান।


পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে মৃত ব্যাক্তির নাম সুকুমার সরদার(৩৫) বাড়িতে সে একাই থাকতেন।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে দেগঙ্গা থানার পুলিশ।


স্থানীয় সুত্রে জানা গেছে সুকুমার দিনমজুরের কাজ করতেন।কিন্তু শারীরিক প্রতিবন্ধীকতার জন্য কাজে সমস্যা হত।গ্রামবাসীরা বেশ কয়েকদিন ধরেই তাকে দেখতে পাচ্ছিলেন না। শেষে এদিন সকালে তার ঘরে থেকে দুর্গন্ধ বার হতে থাকে। প্রতিবেশীরা গিয়েই ঘরের ভিতরে গলায় ফাস লাগানো অবস্থায় সুকুমারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।   খবর পেয়ে৷ দেগঙ্গা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.